ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 15, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা প্রতিনিধি :: ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ভোলার দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আমরা ভোলাবাসী’ সংগঠন।

‎স্মারকলিপিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্পিকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং সেতুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।

‎আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্পিকারের উদ্যোগে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। তাদের মতে, এই সেতু শুধু ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ সহজ করবে না, বরং জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎সংগঠনটির পক্ষ থেকে ভোলা-বরিশাল সেতুর দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo