শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

ক্লাস বর্জন করে শেবামেক শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 5, 2022,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

 

পরীক্ষায় পাস-ফেল কার্যক্রম বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা জানায়, ২০২১-২২ সেশনে বিএমডিসি পরীক্ষায় পাস-ফেল কার্যক্রম বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিক্যাল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে উঠা যাবে না। যেটা পরীক্ষায় পাস-ফেল কার্যক্রমে ছিল না। এ সময় সিজিপিএ বাতিল করে পুনরায় পরীক্ষায় পাস-ফেল কার্যক্রম চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo