শিরোনামঃ
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে ভুল চিকিৎসায় চার গর্ভবতী ছাগলের মৃত্যু ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১০ মেঘনায় অভিযানে জেলেদের ইট-পাটকেল নিক্ষেপ, নিয়ন্ত্রণে কোস্টগার্ডের গুলি ডিসেম্বরে তীব্র হতে পারে এল নিনো, বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণহানির শঙ্কা ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ইসাইয়াস ডেঙ্গু ও হামে থামছেই না প্রাণহানি, একদিনে প্রাণ গেল ১২ জনের খুলনা নগরীতে প্রকাশ্যে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 11, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের বেজগাতি ও সাউদের খালপাড়ের মধ্যবর্তী এলাকায় সড়কের এক পাশের বড় একটি অংশ ধসে পড়েছে। সড়কের নিচ থেকে মাটি ও পাথর সরে যাওয়ায় সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার (১০ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এক পাশের কিনারার মাটি ও পাথর সরে গিয়ে বড় অংশ ভেঙে পড়েছে। এতে সড়কটির ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ধারণ করা ভিডিওতেও সড়কের পাশের মাটি সরে যাওয়া এবং কিনারার অংশ ধসে পড়ার চিত্র দেখা যায়। দ্রুত ব্যবস্থা না নিলে ঝুঁকিপূর্ণ ওই স্থান দিয়ে চলাচলের সময় যানবাহন দুর্ঘটনার কবলে পড়তে পারে।

ঢাকা–বরিশাল মহাসড়কটি দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। বিশেষ করে রাতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি চালকদের চোখ এড়িয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের পাশাপাশি সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo