শিরোনামঃ
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে ভুল চিকিৎসায় চার গর্ভবতী ছাগলের মৃত্যু ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১০ মেঘনায় অভিযানে জেলেদের ইট-পাটকেল নিক্ষেপ, নিয়ন্ত্রণে কোস্টগার্ডের গুলি ডিসেম্বরে তীব্র হতে পারে এল নিনো, বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণহানির শঙ্কা ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ইসাইয়াস ডেঙ্গু ও হামে থামছেই না প্রাণহানি, একদিনে প্রাণ গেল ১২ জনের খুলনা নগরীতে প্রকাশ্যে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 11, 2026,
  • 17 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১০

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা হালিম আজাদ ও আওয়ামী লীগ নেতা শওকত আলীর সমর্থিত সামেদ আলী বাহিনীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও টেঁটাবিদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সামেদ আলীর ছোট ছেলে হৃদয় গুলিবিদ্ধ এবং রাজু টেঁটাবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে হৃদয় ও রাজুকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের বিভিন্ন ইটভাটায় মাটি ও শ্রমিক সরবরাহসহ নানা খাতে কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব ইটভাটার নিয়ন্ত্রণ ছিল ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সমর্থিত সামেদ আলী বাহিনীর হাতে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ নেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বলে স্থানীয়দের দাবি।

সম্প্রতি সামেদ আলী এলাকায় ফিরে ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বক্তাবলী খেয়াঘাটে দলবল নিয়ে খিচুড়ি খাওয়ার পর হালিম আজাদ তাঁর সমর্থকদের নিয়ে সামেদ আলীর এলাকা আকবরনগরে মহড়া দিতে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন হামলায় জড়িয়ে পড়েন এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে সামেদ আলীর ছোট ছেলে হৃদয় গুলিবিদ্ধ হন। রাজু টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।

গুলিবিদ্ধ হৃদয় অভিযোগ করে বলেন, তিনি বাসা থেকে বের হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হালিম আজাদ তাঁর কাছে থাকা পিস্তল দিয়ে তাঁকে গুলি করেন বলে অভিযোগ করেন হৃদয়।

স্থানীয়দের ভাষ্য, ইটভাটায় মাটি ও শ্রমিক সরবরাহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কমিশন আদায়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে হালিম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি, পাঁচ মিনিট পরে ফোন দেই।’ এরপর তাঁর বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামিম হোসেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo