শিরোনামঃ
জুমার দিনে যে ৫ আমলে মিলতে পারে বিশেষ সওয়াব, জানুন ইসলামের নির্দেশনা বরিশালে নগর কর্তৃপক্ষের এমন ঢিলেঢালা ভূমিকায় হিলভিউ হাউজিংয়ের রাজত্ব। বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু কান্না থামাতে ৮ মাসের শিশুকে হত্যা তিন বছর পর মা গ্রেফতার শিশু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী

কান্না থামাতে ৮ মাসের শিশুকে হত্যা তিন বছর পর মা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 23, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: কান্না থামাতে ৮ মাসের শিশুকে হত্যা তিন বছর পর মা গ্রেফতার

আট মাসের এক শিশুকে কান্নার কারণে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার প্রায় তিন বছর পর এ ঘটনায় শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার আরও দুই আসামিকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ১২ আগস্ট কেরালার পাথানামথিট্টা জেলার ভালাঞ্জাভাট্টম এলাকার একটি ঘাসে ঢাকা জলাভূমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাটি পুলিকীঝ থানার আওতাধীন।

পুলিশ এ ঘটনায় শিবন, তার ভাই শক্তি এবং শিশুটির মা মঞ্জুকে অভিযুক্ত করেছে। বুধবার মঞ্জুকে গ্রেফতার করা হয়। অন্য দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

পুলিশ কর্মকর্তারা জানান, শিশুটির মৃত্যুর ঘটনা তদন্তে তিরুভাল্লার সহকারী পুলিশ সুপার পি আর সন্তোষের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল দীর্ঘদিন ধরে কাজ করেছে। তদন্তের পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে স্বামী ইসাক্কির সঙ্গে বিরোধের জেরে মঞ্জু তাকে ছেড়ে আট মাসের মেয়েকে নিয়ে আলাপ্পুঝায় চলে যান।

সেখানে কালারকোড এলাকার একটি দোকানে বসে থাকার সময় শিবন নামে এক ব্যক্তি তার কাছে আসেন। তিনি মঞ্জু ও তার শিশুর দেখাশোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। পরে মঞ্জু শিশুটিকে নিয়ে শিবনের সঙ্গে চাঙ্গানাশেরিতে যান। সেখানে তারা একটি দোকানের বারান্দায় রাত কাটাতেন।

২০২৩ সালের আগস্টের এক রাতে ঘুমের মধ্যে শিশুটি কান্না শুরু করলে শিবন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের অভিযোগ, রাগের মাথায় তিনি শিশুটির গলা চেপে ধরেন। এতে শিশুটির মৃত্যু হয়।

এরপর মরদেহ সরিয়ে ফেলতে শিবন ও মঞ্জু তার ছোট ভাই শক্তির সাহায্য নেন বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo