নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ চার সরকারি কলেজে আবাসন সংকট।
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বরিশালের সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছেন হাজারো শিক্ষার্থী। কিন্তু শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবাসন সংকট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশালের চারটি সরকারি কলেজে প্রায় ৬৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক আসন রয়েছে মাত্র ১ হাজার ৮০০টি। অর্থাৎ, মোট শিক্ষার্থীর মাত্র ২ দশমিক ৮৬ শতাংশ আবাসন সুবিধা পাচ্ছেন। বাকি ৯৭ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে আবাসনের বাইরে।
পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে নগরীর বিভিন্ন মেস কিংবা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। আবার যাঁদের পক্ষে শহরে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাঁদের অনেকেই দূরবর্তী বাড়ি থেকে যাতায়াত করছেন। কেউ কেউ নিয়মিত ক্লাস না করে শুধু পরীক্ষায় অংশ নিচ্ছেন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, কমছে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি। বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাব বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে।
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ ও সরকারি মহিলা কলেজের আবাসন পরিস্থিতি পর্যালোচনায় এমন চিত
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ চার সরকারি কলেজে আবাসন সংকট।
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বরিশালের সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছেন হাজারো শিক্ষার্থী। কিন্তু শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবাসন সংকট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশালের চারটি সরকারি কলেজে প্রায় ৬৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক আসন রয়েছে মাত্র ১ হাজার ৮০০টি। অর্থাৎ, মোট শিক্ষার্থীর মাত্র ২ দশমিক ৮৬ শতাংশ আবাসন সুবিধা পাচ্ছেন। বাকি ৯৭ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে আবাসনের বাইরে।
পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে নগরীর বিভিন্ন মেস কিংবা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। আবার যাঁদের পক্ষে শহরে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাঁদের অনেকেই দূরবর্তী বাড়ি থেকে যাতায়াত করছেন। কেউ কেউ নিয়মিত ক্লাস না করে শুধু পরীক্ষায় অংশ নিচ্ছেন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, কমছে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি। বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাব বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে।
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ ও সরকারি মহিলা কলেজের আবাসন পরিস্থিতি পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে।
চারটি সরকারি কলেজের মধ্যে সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর বিপরীতে সেখানে আবাসিক আসন রয়েছে ১ হাজার ২০০টি। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে প্রায় ১১ হাজার শিক্ষার্থীর জন্য আসন মাত্র ১০০টি। সরকারি বরিশাল কলেজের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর জন্য নেই কোনো আবাসিক হল। অন্যদিকে, সরকারি মহিলা কলেজে প্রায় ১১ হাজার ছাত্রীর বিপরীতে আবাসিক আসন রয়েছে ৫০০টি।
সব মিলিয়ে চার কলেজের ৬৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ২০০ জনেরই আবাসিক সুবিধা নেই। চাহিদার তুলনায় আবাসনের এই ঘাটতি দীর্ঘদিনের হলেও তা নিরসনে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।
দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২২টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ২১টি বিষয়ে স্নাতকোত্তর কার্যক্রম চালু রয়েছে প্রতিষ্ঠানটিতে। শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ছয়টি হল। তবে শিক্ষার্থীর সংখ্যা ও আবাসনের চাহিদার তুলনায় এসব হলের আসনসংখ্যা একেবারেই অপ্রতুল।
কলেজটিতে নতুন বিভাগ চালু হয়েছে, বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু গত ৩৭ বছরে নির্মিত হয়নি নতুন কোনো আবাসিক হল। ফলে শিক্ষার্থীদের বড় একটি অংশকে নগরীর বিভিন্ন এলাকার মেস ও ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতে হচ্ছে।
শুধু আসনসংকটই নয়, বিদ্যমান হলগুলোর অবকাঠামোগত অবস্থাও উদ্বেগজনক। অভিযোগ রয়েছে, অনেক হলে ধারণক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থী থাকছেন। একজনের জন্য নির্ধারিত আসনে দুজনকে থাকতে হচ্ছে। এতে আবাসিক পরিবেশ, স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ, সবকিছুই ব্যাহত হচ্ছে।
কলেজটির নিজস্ব সম্পত্তি থাকা সত্ত্বেও নতুন হল নির্মাণের উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসনব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে না কেন।
আবাসন সংকটের সবচেয়ে কঠিন চিত্র সরকারি বরিশাল কলেজে। উচ্চমাধ্যমিক, বিএ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ৯ হাজার শিক্ষার্থী থাকলেও তাঁদের জন্য কোনো আবাসিক হল নেই।
ফলে বরিশালের বিভিন্ন উপজেলা ও দূরবর্তী এলাকা থেকে