শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 25, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত যুবকের নাম মো. রাজিব সিকদার (৩৮)। তিনি ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে দপদপিয়া বকুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. রুম্মান ও এএসআই মো. জসিমসহ পুলিশের একটি বিশেষ দল। অভিযানকালে রাজিব সিকদারকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালানো হলে ৯৫৩ পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রাজিবকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo