মসজিদে নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 26, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মসজিদে নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

পাথরঘাটায় মাগরিবের নামাজে ইমামতি করতে গিয়ে মুসল্লির মৃত্যু

বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজে ইমামতি করার সময় শামিম হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের একটি মসজিদে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করছিলেন শামিম হাওলাদার। এ সময় নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।

শামিম হাওলাদার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। অটোরিকশা চালিয়ে উপার্জন করে পাঁচ সন্তান নিয়ে সংসার চালাতেন তিনি। তাঁর তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাঁদের মধ্যে দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজা।

স্থানীয়রা জানান, শামিম হাওলাদার ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। নামাজে ইমামতি করার সময় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত তাঁর স্বজনেরা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo