শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 28, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক ::

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর তা বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ (২৭) ও স্থানীয় আবুল হোসেন (৫৫)।

জানা গেছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ধরা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে ওই মাছ রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

তবে বিতরণের পর মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য বরাদ্দ মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নেয়া হয়েছে বলে গোপন সংবাদ পায় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তালাবদ্ধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, বাকি দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, মাছ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, সরকারি সম্পদ হোক কিংবা জনকল্যাণে নিবেদিত কোনো সহায়তা—প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট কোনো উদ্যোগের অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে এবং অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo