শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 8, 2022,
  • 520 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আবুল খায়ের (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষক একই উপজেলা খায়ের হাট এলাকার বাসিন্দা। তিনি দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার খায়ের হাট সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাক্টরটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহতের মাথা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথার মগজ বাহিরে বের হয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo