শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বাবুগঞ্জে দুই হাজার পিচ ইয়াবাসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 10, 2022,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বাবুগঞ্জে ২ হাজার পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।

শনিবার দুপুর ২ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এর নেতৃত্বে এসআই ইশতিয়াক হোসেন, এএসআই ফারুক হোসেন, এএসআই দিপংকর উপজেলার কেদারপুর ইউনিয়নের আঃ জব্বার এর ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) কে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশাল আসার পথে রহমতপুর এলাকা পার হওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা রহমতপুর এলাকায় অবস্থান করি এবং ২ হাজার পিচ ইয়াবাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিষন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo