শিরোনামঃ
বরিশালে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বরিশালের উপকূলে বাড়ছে শঙ্কা তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯  বরিশালে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী মাওলানা ভাসানীর জীবনাদার্শ! রামিসাকে ধ র্ষণ-হ ত্যা : হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল। ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ

সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 17, 2026,
  • 44 সংবাদটি পঠিক হয়েছে

সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির

মুলাদী প্রতিনিধি :: সন্তান না হওয়ায় সাত বছরের সংসার ভাঙার পর দেশ ও বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন বরিশালের হিজলা উপজেলার জান্নাতুল ইতি আক্তার। সম্প্রতি স্থানীয় এক সালিসে স্বামীর পা জড়িয়ে ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তবে বিপুলসংখ্যক মানুষের সহানুভূতি ও বিয়ের প্রস্তাব পেলেও এখনই নতুন করে সংসার বাঁধার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইতি। মানসিক বিপর্যয় কাটিয়ে বর্তমানে নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মনির্ভরশীল হওয়াকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে জান্নাতুল ইতি আক্তারের সঙ্গে মেহেন্দীগঞ্জের বাবনেরচর গ্রামের বাসিন্দা ও পোশাকশ্রমিক রনি খানের বিয়ে হয়।

ইতি ও তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নিঃসন্তান হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরিবার জানায়, চিকিৎসকেরা আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মাধ্যমে চিকিৎসার পরামর্শ দিলে ইতির বাবা জমি বিক্রি ও বন্ধক রেখে এবং ঋণ নিয়ে চিকিৎসার ব্যয় বহনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু স্বামী রনি খান তাতে সম্মত হননি।

সবশেষ ৭ নভেম্বর রাতে মাসকাটা গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে এক সালিস বৈঠক বসে। সেখানে ইতি স্বামীর পা ধরে সংসার না ভাঙার অনুরোধ জানালেও রনি খান নিজের সিদ্ধান্তে অনড় থেকে বিবাহবিচ্ছেদ কার্যকর করেন।

সালিসের ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ইতির ভাই জুলহাস সরদার জানান, ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে ফেসবুক, মোবাইল ফোন ও সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে তিন শতাধিক বিয়ের প্রস্তাব এসেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে রনি খান আবার ইতিকে ফিরিয়ে নিয়েছেন বলে একটি তথ্য ছড়িয়ে পড়লেও ইতির পরিবার সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া গুঞ্জন বলে নিশ্চিত করেছে।

বর্তমান মানসিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জান্নাতুল ইতি আক্তার বলেন, ‘আমি এখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। তাই বিয়ে নিয়ে এখন আর কোনো কথা বলতে বা এই দিকে এগোতে চাচ্ছি না। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার সাথে যা হয়েছে, তা যেন আর কোনো নারীর সাথে না ঘটে।’

তিনি জানান, ভবিষ্যতে কখনো জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ এলে তিনি এমন কাউকে বেছে নেবেন, যিনি তাঁর পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকবেন এবং মানসিক চাপ দেবেন না। আপাতত অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি।

ইতির বাবা রিকিম আলী সরদার বলেন, মেয়ের সুখের আশায় তিনি জমি বন্ধক রেখে ও কৃষিঋণ নিয়ে জামাইয়ের সংসারে সাধ্যমতো সহায়তা করেছেন। এরপরও সংসার ভেঙে যাওয়ায় পরিবার হতাশ। তবে মেয়ের পরবর্তী জীবনের সিদ্ধান্তের বিষয়ে ইতির মতামতকেই চূড়ান্ত হিসেবে মেনে নেবে পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo