শিরোনামঃ
বরিশালে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বরিশালের উপকূলে বাড়ছে শঙ্কা তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯  বরিশালে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী মাওলানা ভাসানীর জীবনাদার্শ! রামিসাকে ধ র্ষণ-হ ত্যা : হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল। ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বরিশালের উপকূলে বাড়ছে শঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 18, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বরিশালের উপকূলে বাড়ছে শঙ্কা

নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। ‘অর্ণব’ ও ‘মুরাসু’র পর এক মাসের মধ্যে তৃতীয় ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে উপকূলীয় অঞ্চলে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি সকাল ৬টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৩২০ কিলোমিটার, মোংলা থেকে ১৩৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুর কিছু অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। ওডিশায় আঘাত হানলে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদফতর-আইএমডি জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে আজ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি আরও শক্তিশালী হয়ে আগামী ২ দিন উত্তর পশ্চিমদিকে অগ্রসর হয়ে, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo