শিরোনামঃ
এবার নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম বরিশাল সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে আ গু ন ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বরিশাল শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ বরিশালে বৃ‌ষ্টি‌র প্রভা‌বে শর্টসা‌র্কিটে বসতঘ‌রে আ’গু’ন বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না: প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 20, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (কি. মি.) বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ঢাকাসহ পাঁচ বিভাগে আগামী দু’দিন অতিভারী বৃষ্টি হতে পারে বলে আরেক সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo