শিরোনামঃ
বৈরী আবহাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগে বাবার দাফনে বাধা ভাবির কাছে গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় দেদেবরকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেফতার ৪ শয়তান মোট চারবার কান্না করেছিল, কেন? বরিশালসহ ৩ কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী পিরোজপুরে পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেট হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তরুন বরিশালে নার্সিং শিক্ষার্থী নিখোঁজের অভিযোগে থানা ঘেরাও করার চার ঘণ্টা পর উদ্ধার

বরিশালে নার্সিং শিক্ষার্থী নিখোঁজের অভিযোগে থানা ঘেরাও করার চার ঘণ্টা পর উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 21, 2026,
  • 47 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে নার্সিং শিক্ষার্থী নিখোঁজের অভিযোগে থানা ঘেরাও করার চার ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর থানায় ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় খোঁজ না পেয়ে সহপাঠী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে থানায় ফিরিয়ে আনা হলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন এবং বিষয়টির সমাধান করেন।

স্থানীয় ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান নগরীর সিএন্ডবি রোডের কাজীপাড়ার বাসা থেকে আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে অন্তু বিশ্বাসকে নিয়ে যান। এরপর সহপাঠীরা থানায় গিয়ে তার খোঁজ নিলে পুলিশ প্রথমে বিষয়টি অস্বীকার করে এবং পরবর্তীতে তাকে আদালত ও হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায়। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

অন্তুর সন্ধানের দাবিতে বরিশাল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন এবং সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি মডেল থানায় অবস্থান নেন। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুজয় সরকার, মহানগর ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সুজন আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ভূমিকা সরকার এবং বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কাজী মারজানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, আন্দোলনের বিষয়ে তথ্য জানতে আদালত অন্তুকে ডেকে আনতে বলেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। সেখানে তিনি কাউকে কিছু না জানিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে চলে যান এবং মোবাইল ফোন রিসিভ করছিলেন না। পরে খবর পেয়ে পুলিশ তাকে হাসপাতাল থেকে আদালতে এবং পরবর্তীতে থানায় এনে পরিবারের ও সহপাঠীদের কাছে হস্তান্তর করে। মূলত যোগাযোগের অভাবে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।

অন্যদিকে, উদ্ধার হওয়া শিক্ষার্থী অন্তু বিশ্বাস জানান, পুলিশ আমাকে আদালতের একটি জনমানবশূন্য ভবনে একা রেখে এসেছিল। সেখানে একাকী ভয় পেয়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আমি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম।

বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিসের কথা বলে কলেজ কর্তৃপক্ষ ২৭ লাখ টাকা আদায় করে।

গত (২৩ এপ্রিল) শিক্ষার্থীরা হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রশিক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ নেয় না। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কলেজ কর্তৃপক্ষ আদায়কৃত টাকা ফেরত দিতে বাধ্য হয়।

এ ঘটনায় গত ১৭ মে বরিশাল জজ আদালত তদন্ত শুরু করেন এবং ৫ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম ও প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শিক্ষার্থীদের দাবি, ওই ঘটনার জের ধরে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে গত রোববার অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে টানা আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসে একক অবস্থান কর্মসূচি পালনকালে কলেজ কর্তৃপক্ষের এক ব্যক্তির বিরুদ্ধে অন্তুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

পুলিশের মধ্যস্থতায় অন্তু বিশ্বাস সুস্থভাবে ফিরে আসায় আপাতত উদ্বেগের অবসান ঘটেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo