শিরোনামঃ
বৈরী আবহাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগে বাবার দাফনে বাধা ভাবির কাছে গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় দেদেবরকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেফতার ৪ শয়তান মোট চারবার কান্না করেছিল, কেন? বরিশালসহ ৩ কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী পিরোজপুরে পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেট হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তরুন বরিশালে নার্সিং শিক্ষার্থী নিখোঁজের অভিযোগে থানা ঘেরাও করার চার ঘণ্টা পর উদ্ধার

বরিশালসহ ৩ কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 21, 2026,
  • 44 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালসহ ৩ কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী

নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছেন ৪ হাজার ২০০ জন। অথচ কারাগারটির ধারণক্ষমতা ১ হাজার ৮০০ জন। অর্থাৎ ধারণক্ষমতার তুলনায় ১৩৩ শতাংশ বেশি বন্দী রয়েছেন সেখানে।

কুমিল্লার সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, গত ১৫ দিনে কারাগারে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে আবাসন ও কারা ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বন্দীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে কারা কর্তৃপক্ষ।

তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) বন্দীদের জন্য নতুন একটি কারাগার ভবন চালু করা হয়েছে। এতে বন্দী ধারণক্ষমতা বেড়ে ৬ হাজারের বেশি হয়েছে।

এ ছাড়া অসুস্থ ও বয়স্ক বন্দীদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
বরিশাল কারাগারেও দ্বিগুণের বেশি বন্দী

বরিশাল কেন্দ্রীয় কারাগারেও ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণের বেশি বন্দী রয়েছেন। ৬৫০ জনের ধারণক্ষমতার বিপরীতে কারাগারটিতে বর্তমানে বন্দী রয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা ১১৫ শতাংশ বেশি।

ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ স্ট্রিমকে জানান, গত কয়েক দিনে কারাগারে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে চাপ তৈরি হলেও বন্দীদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।

রংপুর কেন্দ্রীয় কারাগারের বর্তমান বন্দীর সংখ্যা জানা না যাওয়ায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারাগারটির ধারণক্ষমতা ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ বন্দীর জন্য ৮৩১টি এবং নারী বন্দীর জন্য ৪৪টি আসন রয়েছে।

বর্তমানে কারাগারটিতে কতজন বন্দী রয়েছেন, জানতে চাইলে জেলার মো. জুবায়ের এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo