শিরোনামঃ
বৈরী আবহাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগে বাবার দাফনে বাধা ভাবির কাছে গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় দেদেবরকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেফতার ৪ শয়তান মোট চারবার কান্না করেছিল, কেন? বরিশালসহ ৩ কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী পিরোজপুরে পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেট হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তরুন বরিশালে নার্সিং শিক্ষার্থী নিখোঁজের অভিযোগে থানা ঘেরাও করার চার ঘণ্টা পর উদ্ধার

শয়তান মোট চারবার কান্না করেছিল, কেন?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 21, 2026,
  • 35 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ম ডেস্ক :: শয়তান মোট চারবার কান্না করেছিল, কেন?

শয়তান মানুষের চিরশত্রু। সৃষ্টির শুরু থেকেই সে মানুষকে আল্লাহর অবাধ্যতা, পাপাচার ও ভ্রষ্টতার পথে পরিচালিত করার চেষ্টা করে আসছে। মানুষের ঈমান ও আমল নষ্ট করতে তার ষড়যন্ত্রের শেষ নেই। তবে ইসলামি ইতিহাস ও বিভিন্ন বর্ণনায় শয়তানের কান্নার কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে, যা তার জীবনের বিশেষ কিছু মুহূর্তের সঙ্গে সম্পর্কিত।



প্রচলিত একটি বর্ণনা অনুযায়ী, শয়তান মোট চারবার উচ্চস্বরে কেঁদেছিল। প্রতিবারই এমন কিছু ঘটেছিল, যা তার জন্য ছিল গভীর আক্ষেপ ও হতাশার কারণ।

ইমাম ইবনু কাসির (রহ.)-এর আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের বরাত দিয়ে উদ্ধৃত একটি বর্ণনায় বলা হয়, শয়তান চারবার উচ্চস্বরে কেঁদেছিল। প্রথমবার, যখন তাকে অভিশপ্ত করা হয়। দ্বিতীয়বার, যখন তাকে পৃথিবীতে অবতরণ করানো হয়। তৃতীয়বার, যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। চতুর্থবার, যখন সুরা ফাতিহা নাজিল হয়।

শয়তানের কান্নার এই বর্ণনাগুলো তার জন্য বিশেষ ঘটনাগুলোর তাৎপর্য তুলে ধরে। বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং সুরা ফাতিহা নাজিল হওয়া মানবজাতির জন্য হেদায়েতের এক মহান দ্বার উন্মোচন করেছে।

নবীজির মাধ্যমে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য জানতে পেরেছে, আর কুরআনের মাধ্যমে পেয়েছে জীবন পরিচালনার পূর্ণাঙ্গ নির্দেশনা। তবে শয়তানের চারবার কান্নার এই বর্ণনার সনদ ও গ্রহণযোগ্যতা নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়। তাই এটিকে প্রমাণিত হাদিস হিসেবে নয়, বরং উদ্ধৃত একটি বর্ণনা হিসেবেই উল্লেখ করা উচিত।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo