শিরোনামঃ
বরগুনা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন পায়রা সেতুতে টোল নিয়ে বাগ্‌বিতণ্ডা: সুপারভাইজারকে মারধরের অভিযোগ সরকার আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিকূল আবহাওয়ার কারণে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের তারিখ পরিবর্তন পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পরাজিত শক্তি অন্যের পদতলে: রিজভী শীতের আগেই গাজায় গৃহহীন সাড়ে ৩ লাখ পরিবার, ইসরায়েলি হামলায় ধ্বংস ৮০% বাড়িঘর আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: মোদি পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা

দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগে বাবার দাফনে বাধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 21, 2026,
  • 46 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগে বাবার দাফনে বাধা

দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগ তুলে ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। মৃতের অপর এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেন। এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে আছে ওই মরদেহ।শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার। তার তিন ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব তরফদারের সন্তানদের মাঝে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মাহবুব তরফদারের মেজো ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এসময় তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন।

মাহবুব তরফদারের তিন মেয়ে অভিযোগ করে জানান, প্রাপ্য জমি ফিরিয়ে না দেয়া পর্যন্ত তারা বাবার মরদেহ দাফন করতে দেবেন না। দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, গেল দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।

তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ অস্বীকার করে বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার জানান, তারা কোনো জোরজবরদস্তি করেননি। বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo