শিরোনামঃ
দেশে ফিরতে সরকারকে বিমানের ব্যবস্থা করতে অনুরোধ শেখ হাসিনার  ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার, ২ ১০০ জন প্রকৃত সাংবাদিকই গড়তে পারেন শক্তিশালী প্রেসক্লাব, সদস্য সংখ্যার প্রতিযোগিতায় হারাচ্ছে মর্যাদা-পেশাদারিত্ব? বরিশাল ও চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস পিটির লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে আইনজীবীদের শুভেচ্ছা দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো-তা হবে না’: জহির উদ্দিন স্বপন দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর এখন নীরব, টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 24, 2026,
  • 39 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ম ডেস্ক :: কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল পাঠিয়েছেন। এসব নবী-রসুলের গাইডবুক হিসেবে কিতাব দিয়েছেন। এর মধ্যে সবশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কুরআন। আজ জানবো, কুরআন হাত থেকে পড়ে গেলে কি ওজন করে সদকা করা জরুরি কিনাসমাজে প্রচলিত আছে, যদি কোনো ব্যক্তির হাত থেকে অনিচ্ছায় ও ভুলবশত কুরআন পড়ে যায়, তাহলে তা ওজন করে চাল বা গম ইত্যাদি সদকা করতে হয়। ইসলামি শরিয়তে এর ভিত্তি কতটুকু?

ইসলামি শরিয়তে পবিত্র কুরআন হাত থেকে পড়ে গেলে তা ওজন করে সদকা করার কোনো বিধান নেই; বরং সদকা দেয়ার উদ্দেশ্যেও কুরআন ওজন করা অনুচিত। এটা কুরআনের সঙ্গে এক ধরনের অসম্মানি। কিছু কিছু মানুষের ধারণা, হাত থেকে যদি কুরআন পড়ে যায় তাহলে ওই কুরআনের ওজনে চাল সদকা করতে হয়। এটি কুরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে হলেও তা একটি প্রচলিত ভুল। কখনো অনিচ্ছাকৃত এমনটি হয়ে গেলে মহান আল্লাহর কাছে ইস্তিগফার করে নেবে। আর এক্ষেত্রে কুরআন ওজন না করে কেউ এমনিতেই কোনো কিছু সদকা করতে চাইলে তাতেও কোনো অসুবিধা নেই। (ইমদাদুল ফাতাওয়া: ৪/৬০)

আমরা সতর্ক থাকবো, যাতে হাত থেকে কুরআন পড়ে না যায়। কুরআন এমনভাবে ধরব না বা এমন স্থানে রাখব না, যার ফলে তা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর নিজের অসাবধানতার কারণে যদি পড়ে যায় তাহলে ইস্তিগফার করব এবং চাইলে কিছু সদকাও করতে পারি।

কুরআন মানুষের জন্য হেদায়েত। যিনি কুরআন শিখেন এবং শিক্ষা দেন উভয়কে সর্বোত্তম বলে আখ্যা দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْاٰنَ وَعَلَّمَهٗ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যিনি নিজে কুরআন শিক্ষা করেন ও অপরকে শিক্ষা দেন। (বুখারি: ৫০২৭)



ইসলাম নির্দেশ দেয় সর্বাত্মক চেষ্টা করে হলেও সমতার এবং ন্যায়বিচারের। সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক বিচার ও ফায়সালা করাই কুরআনের নির্দেশনা। মহান আল্লাহ বলেন,

হে বিশ্বাসীগণ! তোমরা ন্যায়বিচারে দৃঢ়প্রতিজ্ঞ থাকো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও; যদিও তা তোমাদের নিজেদের অথবা বাবা-মার এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক অথবা বিত্তহীনই হোক, আল্লাহ উভয়েরই যোগ্যতর অভিভাবক। সুতরাং তোমরা ন্যায়বিচার করতে খেয়াল-খুশির অনুগামী হবে না। যদি তোমরা প্যাঁচানো কথা বলো অথবা পাশ কেটে চলো, তাহলে (জেনে রাখো) তোমরা যা করো, আল্লাহ তার খবর রাখেন। (সুরা নিসা, আয়াত: ১৩৫

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo