শিরোনামঃ
দেশে ফিরতে সরকারকে বিমানের ব্যবস্থা করতে অনুরোধ শেখ হাসিনার  ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার, ২ ১০০ জন প্রকৃত সাংবাদিকই গড়তে পারেন শক্তিশালী প্রেসক্লাব, সদস্য সংখ্যার প্রতিযোগিতায় হারাচ্ছে মর্যাদা-পেশাদারিত্ব? বরিশাল ও চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস পিটির লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে আইনজীবীদের শুভেচ্ছা দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো-তা হবে না’: জহির উদ্দিন স্বপন দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর এখন নীরব, টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

পিটির লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 24, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

পিটির লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা (পিটি) চলাকালীন এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে শরীরচর্চার আয়োজন করেন শিক্ষকেরা। শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশিতে ফুঁ দিলে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ায়। এর তিন থেকে চার মিনিটের মাথায় হঠাৎ একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে।

পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর বিদ্যালয়ে উপস্থিত অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তা জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। ভয় আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে চিকিৎসক জানিয়েছেন। সবাই শঙ্কামুক্ত।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকেও সতর্ক ও আরও দায়িত্বশীল হতে পরামর্শ দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo