নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে আইনজীবীদের শুভেচ্ছা
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের (বিএনডিএ) চেয়ারম্যান মনোনীত হওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইনজীবীরা।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল আইনজীবী সমিতির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল ইউনিটের উদ্যোগে এ শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, হাফিজ আহমেদ বাবলু ও তারেক আল ইমরানসহ আইনজীবী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আইনজীবীরা জিয়াউদ্দিন সিকদার জিয়ার নতুন দায়িত্বপ্রাপ্তিতে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।