শিরোনামঃ
দেশে ফিরতে সরকারকে বিমানের ব্যবস্থা করতে অনুরোধ শেখ হাসিনার  ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার, ২ ১০০ জন প্রকৃত সাংবাদিকই গড়তে পারেন শক্তিশালী প্রেসক্লাব, সদস্য সংখ্যার প্রতিযোগিতায় হারাচ্ছে মর্যাদা-পেশাদারিত্ব? বরিশাল ও চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস পিটির লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে আইনজীবীদের শুভেচ্ছা দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো-তা হবে না’: জহির উদ্দিন স্বপন দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর এখন নীরব, টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

বরিশাল ও চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 24, 2026,
  • 37 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: বরিশাল ও চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo