শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালে দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গ চুরির ২৪ ঘন্টায় উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 14, 2022,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে মন্দির থেকে ১৫০ বছরের শিবলিঙ্গ চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় হুমায়ুন খান নামের একজনকে আটক করেন তাঁরা।

মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিব লিঙ্গসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মন্দিরের পুরোহিত বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক হুমায়ুন কবিরকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চুরি হওয়া শিবলিঙ্গটি হুমায়ুন কবির নামের ওই চোরের হেফাজতে ছিল। তবে এর সাথে আর কেজ জড়িত কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘সোমবার গভীর রাতে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের শ্রী শ্রী কালীমাতার মন্দিরের দরজা ভেঙে তিন ফুট দৈর্ঘ্যরে পাথরের শিব লিঙ্গ চুরি হয়। সকালে পুরোহিত অমল কুমার দত্ত পূজা অর্চনা করতে গিয়ে মন্দিরের দরজা ভাঙা এবং শিব লিঙ্গ না থাকার বিষয়টি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিব লিঙ্গটি উদ্ধার করা হয়। এসময় হুমায়ুন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, ‘হুমায়ুন শিবলিঙ্গ চুরির কথা স্বীকার করেছে। সোমবার গভীর রাতে সে দরজা ভেঙে শিবলিঙ্গ চুরি করেছে বলে জানিয়েছে। তবে এর সাথে আরও কেউ জড়িত কিনা সেটা বলছে না। তাই হুমায়ুনকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত বলেন, ‘আমি প্রতিদিন বেলা ১১টায় মন্দিরে গিয়ে পূজা দেই। মঙ্গলবার পূজা দিতে গিয়ে দেখি মন্দিরের দরজা ভাঙা এবং শিবলিঙ্গ নেই। দেড়শ বছরের পুরানো এই শিবলিঙ্গের মূল্য প্রায় কোটি টাকা। এই ঘটনায় সোমবার রাতেই মামলা করেছেন বলে জানান তিনি।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo