শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

পাথরঘাটায় খাল থেকে মিলল একজনের মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 16, 2022,
  • 282 সংবাদটি পঠিক হয়েছে

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার একটা খাল থেকে ভাসমান অবস্থায় সগীর খলিফা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় ইয়াছিন নামে এক যুবক।

নিহত সগীর খলিফা নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা বাজারের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় ওই মরদেহটি দেখতে পান ইয়াছিন নামে এক যুবক। পরে তিনি স্থানীয়দের জানালে তারা ব্রিজের নিচে গিয়ে মরদেহটি নিশ্চিত হয়ে পাথরঘাটা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধান মরদেহের মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় মজুমদার  বলেন, খবর শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo