শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বরিশালে কাবিননামার টাকা না পেয়ে শরীরে আগুন দিলেন নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 23, 2022,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

কাবিননামার টাকা না পেয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মোর্শেদা বেগম (৩০) নামে এক নারী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল নগরের নিউ ভাটিখানা এলাকায় ঘটে এ ঘটনা।

অগ্নিদ্বগ্ধ মোর্শেদা বেগমকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নিউ ভাটিখানা এলাকার মো. সোহেল রানা হাওলাদারের স্ত্রী।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, প্রায় তিন-চারমাস আগে স্বামী সোহেল রানার সঙ্গে মোর্শেদার ডিভোর্স হয়েছে।

খোরপোষ ও কাবিননামার অর্থ দাবি পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি সুরাহা হওয়ার কথা থাকলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে স্বামী সোহেল রানার ঘরের বাইরে বাথরুমে প্রবেশ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন ওই নারী।

তিনি আরও জানান, ঘটনার পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, কাবিননামার ৫০ হাজার টাকা না দেওয়ায় তালাকপ্রাপ্ত এক নারী নিজের শরীরে আগুন দিয়েছেন বলে শুনেছি। তবে বিস্তারিত বেশি কিছু জানতে পারিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo