শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

পিরোজপুরে ২১ দোকান আগুনে পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 2, 2022,
  • 352 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করছেন, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার (২ অক্টোবর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম।

মো. আব্দুস সালাম বলেন, আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার ভোরে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান, কমলের ফার্নিচারের দোকান, পীযূষ শিকদারের ও সমীর রায়ের চায়ের দোকান, সাইফুল হাওলাদারের কাঠের দোকান, সুমন শেখের ফার্নিচারের দোকান, স্বপনের ওয়ার্কশপ, মিঠুনের অটোরিকশার গ্যারেজসহ আরও অনেক দোকান পুড়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।

স্থানীয় ব্যবসায়ী বাবুল হালদার বলেন, ভোর ৫টার দিকে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা স্বরূপকাঠী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। তবে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo