শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পিরোজপুরে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যানী রহমান আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 11, 2022,
  • 339 সংবাদটি পঠিক হয়েছে

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফেসবুকে শিক্ষামন্ত্রী লেখেন, “তিনি (এ্যানি রহমান) আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসিব করুন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শেখ হাফিজুর রহমান চাচাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।”

দীপু মনি আরও লেখেন, “জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বসে ভরিয়ে রাখতেন। নিজ এলাকার মানুষের জন্য তার ছিল অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কী কী করবেন, তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তার কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম।”

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে সদস্য নির্বাচিত হন শেখ এ্যানি রহমান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo