শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বরিশালে শেবাচিম হাসপাতালে ভারতীয় যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 12, 2022,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম জানান।

মৃত ২৯ বছর বয়সী জাবেদ খানের বাড়ি ভারতের উত্তর প্রদেশে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন ভারতীয় নাগরিক মারা গেছেন। তার মৃত্যুর বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।

রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে জাবেদ খান বরিশাল নগরীর কাটপট্টি এলাকার আবাসিক হোটেল এথেনায় ওঠেন। তিনি হোটেলের ৪১০ নম্বর কক্ষ ভাড়া নেন এবং ১০ সেপ্টেম্বর বিকালে কক্ষটি ছেড়ে দেন।

এসব তথ্য জানিয়ে হোটেলের ব্যবস্থাপক মো. সাব্বির হোসেন বলেন, “জাবেদ খান কাউন্টারে ব্যাগ রেখে এক নারীর সঙ্গে বিকাল ৫টার দিকে বের হয়ে যান। পরে ওই নারী এসে তার ব্যাগ নিয়ে যায় এবং সে জানান যে, জাবেদ অসুস্থ; তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে বিষয়টি দেখেছে। ভারতীয় নাগরিক সুস্থ অবস্থায় হেঁটে হোটেল থেকে বের হয়েছেন। পুলিশ ফুটেজ নিয়ে গেছে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বুধবার দুপুরে বলেন, “গত রোববার ওই ভারতীয় নাগরিক বরিশাল আসেন। পরে তিনি তার প্রেমিকা খুশির সঙ্গে ঘোরাঘুরি করেন। পরদিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বরিশাল সদর হাসপাতালে এবং পরে একটা প্রাইভেট মেডিকেলে চিকিৎসা দিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

ওই ভারতীয় নাগরিকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন বলেন, ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলতে পারবেন না।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo