শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

গৌরনদীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে শ্রমিক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 12, 2022,
  • 306 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশালের গৌরনদীতে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে ইমন শেখ (২২) নামে এক টেইলার্স শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় পুবালী ব্যাংকের সামনে গৌরনদী বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইমন পিরোজপুর জেলা সদর থানার পশ্চিম দুর্গাপুর এলাকার শাখওয়াত শেখের ছেলে।

গৌরনদী থানার ডিউটি অফিসার এসআই কামাল হোসেন জানান, গৌরনদী বন্দরের এক টেইলার্স দোকানের শ্রমিক ইমন শেখ (২২) মঙ্গলবার দিবাগত রাত ২ দিকে গৌরনদী বন্দর সড়কে মোটর সাইকেল চালানো শিখতে ছিলো। এ সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা পরিষদ গেট এলাকায় পুবালী ব্যাংকের সামনে সড়কের ওপর আঁচড়ে পড়ে।

এতে টেইলার্স শ্রমিক ইমন শেখ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ইমনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার ভোররাত সোয় ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে এস.আই কামাল হোসেন জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo