শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

দুই লাখ টাকা দেনমোহরে ভোলায় ৮০ বছরের বৃদ্ধের বিয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 13, 2022,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলা আবদুল্লাপুর ইউনিয়ন দক্ষিণ শিবা গ্রামের বৃদ্ধ জলিল ফরাজী (৮০)। এক যুগ আগে তার স্ত্রী মারা গেছেন। বুধবার রাতে তিনি একই উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া গ্রামের জাহানারা বেগমকে বিয়ে করেছেন।

জাহানারার স্বামী মারা গেছেন প্রায় তিন বছর আগে। বৃদ্ধের ছেলেমেয়ে, নাতি-নাতনি থাকলেও কনে জাহানারা বেগমের একমাত্র মেয়ে মারা গেছে। এ প্রবীণের বিয়ে ঘিরে গ্রামজুড়ে চলছে আনন্দ উৎসব। বিয়ের সব আনুষ্ঠানিকতায় দুজনের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

গ্রামের বাসিন্দারা জানালেন, স্ত্রী মারা যাওয়ার পর জলিল ফরাজী প্রায় এক যুগ ধরে টিনের চৌচালা ঘরে একাই বসবাস করছিলেন। তার ছেলে ও মেয়ের আলাদা সংসার হয়েছে। তারা তেমন খোঁজখবর নেন না। ইটভাটায় কাজ করে নিজের খরচ চালান তিনি। তিনি হাসিখুশি মানুষ। এতদিন দ্বিতীয় বিয়ের কথা বললেও তিনি রাজি হননি। নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে বৃদ্ধ বয়সে দেখভালের জন্য হঠাৎ বিয়ে করতে রাজি হলেন।

বৃদ্ধ বর জলিল ফরাজী জানান, ঘটকের মাধ্যমে কনে জাহানারা বেগমের সঙ্গে পরিচয় হয়। উভয়ের সম্মতিতে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।

কনে জাহানারা বেগম জানান, স্বামী ও কন্যা সন্তানের মৃত্যুর পর তিনি খুব অসহায় হয়ে পরেন। একাকীত্ব ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo