শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

ধর্ষণ মামলায় বরিশালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 15, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীতে আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে।

এই ঘটনায় মামলায় ফাঁড়ি ইনচার্জ (উপ-পরিদর্শক) আবুল বাশারকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে আদালতে নিয়েছে পুলিশ। আবুল বাশার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। এই মামলায় দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে নেয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ৫ অক্টোবর আবুল বাশারের সঙ্গে একটি অভিযোগের বিষয়ে আলাপ করতে গিয়ে পরিচয় হয় বাদীর। তখন দুজনের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। বৃহস্পতিবার অন্য একটি মামলার বিষয়ে কথা বলতে বাশারকে ফোন করেন বাদী। তখন তার অবস্থান জানতে চান বাশার।

বাদী তার অবস্থান জানালে এসআই বাশার সেখানে যান। সেখান থেকে তিনি বিকেল ৪টার দিকে বাদীকে নগরীর প্যারারা রোডের একটি হোটেলে নিয়ে যান। ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে নিয়ে বাশার ওই নারীকে ধর্ষণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo