শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বরিশালে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 16, 2022,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাকের পাশ কাটাতে গিয়ে চাকার নিচে পড়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণের প্রাণ গেছে।

উপজেলার মাহিলারা মঠ এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে শনিবার রাত ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল।

 

নিহত প্রশান্ত বেপারী (২৪) উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা স্বপন বেপারীর ছেলে। এলাকায় একটি ফার্মেসি চালাতেন তিনি। এসআই বলেন, মাহিলারা মঠ এলাকা থেকে কাঠ নিয়ে ট্রাকটি গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিলো।

 

এ সময় একই দিক থেকে আসা প্রশান্ত মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পাশ কাটানোর চেষ্টা করে। “কিন্তু সে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়লে মাথা থেকে শরীর আলাদা হয়ে যায় এবং পুরো শরীর থেতলে যায়।” দুর্ঘটনার পর পরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo