শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

৫ নভেম্বর বরিশালে জাগরণ ঘটবে: সরোয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 23, 2022,
  • 303 সংবাদটি পঠিক হয়েছে

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা। আর সেই স্বাধীনতার মূল বিষয় হচ্ছে গণতন্ত্র। কিন্তু এ সরকার গণতন্ত্র চর্চা করতে দিচ্ছে না, মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের কাউনিয়াস্থ বাসভবনে আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরোয়ার বলেন, মিটিং, মিছিল, সমাবেশে বিভিন্নভাবে হামলা করছে ক্ষমতাসীনরা। তার মধ্য দিয়ে গণমানুষের একটি স্রোত তৈরি হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। আমরা জানি স্বাধীনতা পাওয়াটা যত সহজ, টিকিয়ে রাখা তত কঠিন। নুরে আলমসহ আজ যারা প্রাণ দিয়েছেন তারা স্বাধীনতা রক্ষার জন্য পথ তৈরি করে দিয়েছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য সারাদেশের মানুষের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। বরিশালেও আগামী ৫ নভেম্বর জাগরণ ঘটবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo