শিরোনামঃ
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, ‘শিগগিরই জানতে পারবেন’—নতুন হামলার সিদ্ধান্ত আসছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। বরিশালে দরপত্র বাতিলের পরও কোথাও উচ্ছেদ অভিযান, কোথাও চলছে ভরাটের মহোৎসব বরিশালে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ : জুতা ও প্রবেশপত্রের সূত্র ধরে মিললো স্কু°লছা°ত্রীর মর°দেহ বরিশাল জেলা-উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ নেই, ভরসা শের-ই-বাংলা মেডিকেল বরিশালসহ তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮ যে আমলের কারণে সাহাবিকে জান্নাতি বলেছিলেন মহানবি (সা.) প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গু’লি করে হ’ত্যা টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 31, 2022,
  • 381 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন হাওলাদার শিয়ালকাঠী ইউনিয়নের মেহনাজ হাওলাদারের ছেলে এবং ওই ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন বাড়ি থেকে বের হয়ে ভান্ডারিয়া উপজেলার লিংকরোড হয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজাহারিয়া মাদরাসার সামনে পৌঁছালে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo