শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

চরমোনাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 3, 2022,
  • 378 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ওই ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান। অন্যদিকে মিজানুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পাল্টা লিখিত অভিযোগ দিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করিম লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগের প্রাথমিক তদন্ত শেষ করেছি। অন্যদিকে মিজানুর রহমান আদালতে চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ এবং আরও ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলা এজাহারে মিজানুর রহমান উল্লেখ করেছেন, চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করিম, মিলন খান, মনজু ফরাজী ও সহযোগীদের নিয়ে মিজানুর রহমানের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চালান। এতে বাধা দিলে সৈয়দ জিয়াউল করিম প্রকাশ্যেই তাকে হত্যার হুমকি দেন। সেই হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

চরমোনাইন ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করিম বলেন, যে রেকর্ডিংটি প্রচার করা হচ্ছে সেটি আমার না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo