শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত

ভোলায় বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে লাশ হলো ছেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 7, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হোসেন (২২) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাপ্তা পুলিশের দোকান নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নিহত হোসেন সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সদুর চর গ্রামের মো. আবুল কালামের ছেলে। আহত ব্যক্তির নাম মো. রাসেল (২৮)। তিনি পরাণগঞ্জ বাজারের ব্যবসায়ী।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের স্বজনরা জানান, হোসেনের বাবা আবুল কালাম গত ২ বছর ধরে যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত। তিনি পেশায় একজন রিকশাচালক। রিকশা চালিয়ে সংসারের খরচ জোগাড় করেন।

সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সংসার ও তার চিকিৎসার খরচ জোগাড়ে বেশ হিমশিমে পড়তে হয় তাকে। বাধ্য হয়ে আজ সকালে হোসেন তার বাবার অটোরিকশা নিয়ে রাস্তায় নামেন।

দুপুর ১টার দিকে ভোলা শহর থেকে যাত্রী নিয়ে পরানগঞ্জ বাজার যাওয়ার পথে বিপরীত থেকে দিকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র তার অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আনোয়ার আরিফ জানান, হোসেন ভোলা ওবায়দুল হক মহাবিদ্যালয়ে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে গিয়েই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই রিকশায় থাকা মো. রাসেল আহত হোন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, মাহিন্দ্র গাড়িটি অটোরিকশাটিকে চাপা দিলে উভয় গাড়ি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহত হোসেন ও আহত রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় মাহিন্দ্রচালকের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo