শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

ভোলায় মোবাইল টিপতে বারন করায় শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 7, 2022,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় বসত ঘর থেকে নাসরিন আক্তার (১৪) অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৬ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাসরিন ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে এবং স্থানীয় পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই গোপাল কুণ্ডু জানান, নাসরিন নিজে একটি মোবাইল ফোন ব্যবহার করতো। পড়াশোনায় সে তেমন মনোযোগী ছিল না। তার বাবা প্রায় এক বছর আগে মারা যায়। তার মা তাকে পড়াশোনার জন্য শাষন করতেন। কিন্তু সে পড়াশোনায় মনোযোগী না হয়ে সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত। এ নিয়ে তার মা তাকে প্রায়ই বকাবকি করতো। ঘটনার দিন রাতেও তাকে মোবাইল ফোন ব্যবহার করায় বকাবকি করে। ধারণা করা হচ্ছে, এসময় সে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নাসরিনের সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo