শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

বরিশালে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের মূল্য ১৫০০ টাকা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 7, 2022,
  • 384 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র বিক্রয়ের অভিযোগ উঠেছে উপজেলার বেশ কয়েকটি কলেজের বিরুদ্ধে।

জানা যায়, এইচএসি ও সমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের পর এবার প্রবেশপত্র বিতরণেও ৫০০ থেকে ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বেশিরভাগ কলেজের বিরুদ্ধে।

এর মধ্যে বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজে ১৫০০ ও বিলকিস জাহান টেকিনিক্যাল কলেজের বিরুদ্ধে ৮০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া কলসকাঠী ডিগ্রি কলেজ, আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ, হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ, সিএনবি ডিগ্রি কলেজ, সৈয়দ আফসার উদ্দিন ডিগ্রি কলেজ, শিয়ালঘুনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, কবাই ইউনিয়ন আইডিয়াল মহিলা কলেজের বিরুদ্ধে ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগেও এসব কলেজের বিরুদ্ধে ফরম ফিলাপে ৫-১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল।

প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার বিষয়ে বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজের নাম না প্রকাশের শর্তে একাধিক পরীক্ষার্থী জানান, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আটক রেখে তাদের কাছ থেকে এ টাকা আদায় করেন কলেজ কর্তৃপক্ষ।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, ফরম ফিলাপের সময় কিছু টাকা বকেয়া ছিল সেই টাকা এখন নেওয়া হচ্ছে। প্রবেশপত্র বাবদ কোনো টাকা নেওয়া হয় না।

টাকা নেওয়ার বিষয়ে প্রায় একই বক্তব্য দিয়েছেন বেশিরভাগ কলেজর অধ্যক্ষরা। তবে বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন জানান, প্রবেশপত্র বিতরণে কোনো টাকা নেওয়া সুযোগ নেই। এ বিষয় প্রতিটি কলেজে জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফরম ফিলাপে বকেয়া রাখার কোনো সুযোগ নেই।

জানতে চাইলে এ বিষয়ে বাকেরগঞ্জ উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল জানান, প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়া হলেও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo