শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

চরফ্যাশনে শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 10, 2022,
  • 399 সংবাদটি পঠিক হয়েছে

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পূর্বশত্রুতার জের ধরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। মো. ইকবাল মুন্সি নামে এক মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন ধরনের মাছে নিধনের অভিযোগ উঠেছে তাঁর সৎ ভাই মাহাবুব মুন্সি গংদের বিরুদ্ধে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার ৩০ মিনিটের সময় দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড রুহুল আমিন চেয়ারম্যান বাজারের পাশে এ মাছ নিধনের ঘটনাটি ঘটে।

পুকুরের মালিক ইকবাল মুন্সি জানান, আমি একজন পেশায় মাছ ব্যবসায়ী। আমার পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করি এবং বিভিন্ন ঘেরের পানি কম থাকায় আমার এই পুকুরে মাছ এনে এখান থেকে পাইকারী ও খুচরা বিক্রী করে জীবিকা নির্বাহ করি। হঠাৎ বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার ৩০ মিনিটের সময় আমার বসত বাড়ীতে মানুষের শব্দে শুনে কুকুর ডাকা শুরু করলে আমি টর্স লাইটের আলোতে আশে পাশে লাইট দিয়া অভিযুক্ত মাহাবুব সহ অজ্ঞাতনামা আরো ০৪/০৫ জন লোককে দেখতে পাই।

তাদের দেখে আমি টর্স লাইট পুকুরে মারলে মাছ মরে ভেসে থাকতেও দেখতে পাই। মাছ মরে থাকতে দেখে আমি ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাঁরা বিষয়টি শুনে এবং দেখে। বিষ প্রয়োগে আমার পুকুরে থাকা রুই, কাতলা, চায়না পুটি, সিলবার , মিনার, তেলাপিয়া, চিংড়ি সহ অন্যান্য প্রায় ৪০ হাজার টাকার বড় মাছ চুরি করে নিয়া যায় মাহাবুব গংরা। এবং ২ লাখ টাকার ছোট মাছের রেনু পোনার ক্ষতি গ্রস্ত হয়। পরবর্তীতে মাহাবুব কেন আমার এত বড় ক্ষতি করলো জিজ্ঞাসা করা মাত্রই মাহাবুব গংরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করে থানায় অভিযোগ দায়ের করি।

মাছ নিধনের ঘটনায় আমার প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি অপরাধীকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এলাকাবাসী জানায়, ইকবাল মুন্সি দীর্ঘদিন পর্যন্ত তাঁর নিজ বাড়ির পুকুরে মাছ চাষাবাদ করে আসছে। বৃহস্পতিবার ভোর বেলায় ঘুম থেকে উঠে দেখি পুকুরের থাকা সব ধরনের মাছ ভেসে উঠেছে। এই মাছ নিধানের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান তাঁরা।

অভিযুক্ত মাহাবুবের সাথে কথা বললে তিনি বলেন, পুকুরে কে-বা কাহারা বিষ প্রয়োগ করেছে আমি দেখিনি, আমার নামে ইকবাল মিথ্যা রটাচ্ছে। এর বাহিরে আমার আর কোনো মন্তব্য নাই।

দক্ষিণ আইচা থানার পুলিশ পরিদর্শক এ এস আই সাইফুল ইসলাম জানান, মাহাবুব গংদের নামে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ প্রমানিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo