শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

মনপুরায় ১৬ দোকান আগুনে পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 14, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ১৬টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (১৪ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি ফার্মেসি, একটি চায়ের দোকান, তিনটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি, দুটি কসমেটিকস, দুটি গোডাউন, একটি কম্পিউটার ও একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পুড়ে গেছে।

একটি চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল জানান, রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ব্যবসায়ীদের ১৬টি দোকান।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির পর সহায়তা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo