শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ঝালকাঠিতে নিঃসঙ্গতা কাটাতে ৮৫ বছর বয়সী বৃদ্ধের বিয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 16, 2022,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

স্ত্রীর অপূর্ণতায় অনেকটা একা হয়ে পড়েন ৮৫ বছর বয়সী মোকছেদ আলী খান। তার মতো ৬৫ বছরের শিউলীও নিঃসঙ্গতায় ভোগেন। তাই একাকীত্ব দূর করতে শেষ বয়সেই বাঁধেন সংসার।

ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা গ্রামে। মঙ্গলবার রাতে ১০ হাজার টাকা কাবিনে মোকছেদের সঙ্গে শিউলীর বিয়ে হয়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। মোকছেদের বাড়ি পূর্ব ইন্দ্রপাশা গ্রামে। এলাকায় একটি দোকান রয়েছে তাঁর।

দোকানের পেছনেই ছোট একটি কক্ষে থাকেন। সন্তানরা পরিবার আর কর্মজীবন নিয়ে ব্যস্ত। স্ত্রী মারা যাওয়ার পর একা হয়ে পড়েন মোকছেদ। এ বয়সে দেখভালের মতো কেউ নেই তাঁর। তাই বিয়ের সিদ্ধান্ত নেন এ বৃদ্ধ। কয়েক বছর আগে শিউলীর স্বামীও মারা গেছেন।

নিঃসঙ্গতা কাটাতে ৬৫ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত নেন। এ দুই বৃদ্ধের বিয়ের সিদ্ধান্ত গ্রাম ছাড়িয়ে ইউনিয়ন পরিষদেও পৌঁছে গেছে। বিষয়টি শুনে চেয়ারম্যান-মেম্বারসহ গণ্যমান্যরা মিলেই অনুষ্ঠানিকভাবে মঙ্গলবার রাতে কাজি ডেকে তাদের বিয়ে দেন।

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, দুজন বিয়েতে সম্মত হওয়ায় কাজি এনে ১০ হাজার টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করা হয়। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জ্বালাল হাওলাদার বলেন, তাদের দুজনেরই দেখাশোনা করার কেউ নেই। তাদের বিয়ের কথা শুনে এলাকায় গিয়ে স্থানীয় মেম্বারসহ গণ্যমান্যদের নিয়ে বিয়ে দেওয়া হয়েছে। তাঁরা দুজনই বৃদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo