শিরোনামঃ
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, ‘শিগগিরই জানতে পারবেন’—নতুন হামলার সিদ্ধান্ত আসছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। বরিশালে দরপত্র বাতিলের পরও কোথাও উচ্ছেদ অভিযান, কোথাও চলছে ভরাটের মহোৎসব বরিশালে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ : জুতা ও প্রবেশপত্রের সূত্র ধরে মিললো স্কু°লছা°ত্রীর মর°দেহ বরিশাল জেলা-উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ নেই, ভরসা শের-ই-বাংলা মেডিকেল বরিশালসহ তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮ যে আমলের কারণে সাহাবিকে জান্নাতি বলেছিলেন মহানবি (সা.) প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গু’লি করে হ’ত্যা টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিরোজপুরে সুপারির চুরির অভিযোগে স্কুল সভাপতিকে গণপিটুনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 17, 2022,
  • 379 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল কমিটির সভাপতিকে সুপারি চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত। বুধবার গভীর রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরণী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বুধবার রাতে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম নাঈম খানের নেতৃত্বে তাঁর চার জন সহযোগী কে নিয়ে সুপারী বাগান থেকে সুপারী চুরি করে। তখন সুপারী বাগানের মালিক মোজাম্মেল সহ স্থানীয়রা সুপারি সহ ওই সভাপতিকে গণপিটুনি দিয়ে রাতেই ইন্দুরকানী থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত কামরুল ইসলাম নাঈম কে স্থানীয়ভাবে মিমাংসার শর্তে জামিনে ছেড়ে দেয় পুলিশ।

সুপারি বাগানের মালিক মোজাম্মেল হোসেন জানান,সুপারী চুরির অভিযোগের স্থানীয় জনতা গনপিটুনি দিয়ে চোরাই সুপারী সহ স্কুল কমিটির সভাপতি কামরুল ইসলাম নাঈম কে পুলিশে সোপর্দ করে। পরে অভিযুক্ত কামরুল ইসলাম কে তার স্বজনদের কথায় শালিশ বৈঠকে মিমাংসার শর্তে থানা থেকে মুক্ত করা হয়।

অভিযুক্ত সভাপতি কামরুল ইসলামের ভাই ওই বিদ্যালয়ের শিক্ষক আঃ রাজ্জাক খান জানান, রাতে কয়েক ছড়ি সুপারি দেখেছি, এটা ষড়যন্ত্র হতে পারে। তবে তিনি এ বিষয় মিমাংসা হবে বলে জানান।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, চোরাই সুপারি সহ রাতে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে পুলিশের কাছে দেয় স্থানীয়রা। পরে বাদী এজাহার না দেয়ায় স্থানীয়ভাবে মিমাংসার শর্তে বাদীর জামিনে অভিযুক্ত কে ছেড়ে দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo