শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, একই পরিবারের তিনজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 18, 2022,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতিসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাজার বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০) , শহিদুলের ছেলে সোহাগ (৩৫) এবং সোহাগের ছেলে পাঁচ বছর বয়সী শিশু ইভান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo