শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, January 26, 2023,
  • 277 সংবাদটি পঠিক হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় নাশতা তৈরির সময় গরম তেলে পড়ে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তৈয়বের ছেলে আবু সাঈদ আদিল (৩)।

জানা গেছে, গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় আদিলের মা নাশতা তৈরির জন্য চুলা জ্বালিয়ে কড়াইতে তেল দেন। ওই সময় আদিল দৌড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে যায়।পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন জানান, আদিল গরম তেলে দগ্ধ হয়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo