শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

ক্যান্সার ধরা পড়েছে বাইডেনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 278 সংবাদটি পঠিক হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। ক্যানসারে আক্রান্ত একটি টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।

বাইডেনের চিকিৎসক বলেছেন, তার শরীর থেকে ক্যানসারের সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।

গত মাসে ৮০ বছর বয়সি বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো একটি নোটে বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে।

বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo