শিরোনামঃ
অনুমোদন ছাড়া সোশ্যাল মিডিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম-লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বরিশালে শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার নতুন ওসি মো: মনিরুল ইসলাম আইএমএফের শর্ত মানতে নারাজ বাংলাদেশ বাতিল হচ্ছে ঋণচুক্তি: অর্থমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়ল বরিশাল নগরীতে নিত্যপণ্যের দোকানে ধরা পড়ল অনিয়ম, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা পাঠ্যবইয়ে বড় বদল বাদ পড়েছে রবীন্দ্রনাথের কবিতা পিরোজপুরে গৃহবধূকে হত্যা মালামাল লুট,ঘরে মিলল বিবস্ত্র লাশ মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 27, 2026,
  • 73 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খা

তবে এই ঘটনা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্যানুযায়ী, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই হরমুজ পার হওয়ার সময় তেলবাহী ট্যাংকারটি বিস্ফোরিত হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর ট্যাংকারটি একটি নৌমাইনে ধাক্কা খাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ইরান বারবার সতর্ক করেছিল—জাহাজগুলো যদি ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তবে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যখন কিছু জাহাজ আটক বা হামলা করেছিল, তখন এক বিবৃতিতে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক যেকোনও জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রুট দিয়ে চলাচলে বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo