শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 26, 2026,
  • 10 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গে এবার প্রায় সাড়ে ৬শ বছরের পুরোনো একটি মসজিদকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে এবার প্রায় সাড়ে ৬শ বছরের পুরোনো একটি মসজিদকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ ঐতিহাসিক এই মসজিদটিকে মন্দির বলে দাবি করে এর পাশে পূজা-অর্চনা শুরু করেছে। এমনকি আগামী সোমবার (২৭ জুলাই) মসজিদটির বাইরে বড় ধরনের একটি শিবলিঙ্গ স্থাপনের পরিকল্পনাও করছে বিজেপি নেতার নেতৃত্বাধীন সংগঠনটি।

প্রতিবেশী দেশটির প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) তথ্যমতে, পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়া এলাকায় অবস্থিত আদিনা মসজিদটি ১৩৭৩ সালে সুলতান সিকান্দার শাহের দ্বারা নির্মিত হয়েছিল। মধ্যযুগে এটি পুরো উপমহাদেশের বৃহত্তম একটি মসজিদ ছিল। কিন্তু হিন্দু ডানপন্থি সংগঠনসহ বিজেপির দাবি, মসজিদটি শিবের জন্য উৎসর্গ করা ‘আদিনাথ মন্দিরের’ জায়গায় নির্মিত হয়েছিল।

২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে হিন্দুত্ববাদী বিজেপিদলীয় রাজ্যসভার সদস্য ও বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিষয়টি সংসদে তোলেন। ওই সময় তিনি বলেন, বাংলার সুলতান সিকান্দার শাহ ১৩৭৩ সালে আদিনা মসজিদ নির্মাণ করেন। আগে থেকেই সেখানে থাকা হিন্দু ও বৌদ্ধ স্থাপনার উপকরণ ব্যবহার করে ওই মসজিদটি নির্মিত হয়েছিল। স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ওই স্থানে আগে শিব ও বিষ্ণুর উদ্দেশে নির্মিত আদিনাথ মন্দির ছিল। এ ছাড়া মসজিদের ভেতরে থাকা হিন্দু প্রতীক ও স্থাপত্যও এই দাবিকে সমর্থন করে বলেও দাবি করেন তিনি।

হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ এর দাবি, ঐতিহাসিক ওই মসজিদটিতে একটি শিবলিঙ্গ ছাড়াও বহু হিন্দু ও বৌদ্ধ প্রতীক রয়েছে। এ বিষয়ে এএসআইয়ের প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করার কথাও জানিয়েছে সংগঠনটি

তবে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) রাজ্য সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এটিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি কৌশল হিসেবে দেখছেন। তার ভাষ্য, ‘বিজেপি বা আরএসএস যখনই কোনো সুযোগ পায়, তখনই তারা এমনটা শুরু করে। প্রথম পর্যায়ে তারা ধর্মীয় কার্যকলাপ টেনে আনে। তারপর তারা সংঘাত ও বিভাজন তৈরি করে। আদিনা মসজিদ তারই সর্বশেষ উদাহরণ।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo