শিরোনামঃ
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, ‘শিগগিরই জানতে পারবেন’—নতুন হামলার সিদ্ধান্ত আসছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। বরিশালে দরপত্র বাতিলের পরও কোথাও উচ্ছেদ অভিযান, কোথাও চলছে ভরাটের মহোৎসব বরিশালে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ : জুতা ও প্রবেশপত্রের সূত্র ধরে মিললো স্কু°লছা°ত্রীর মর°দেহ বরিশাল জেলা-উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ নেই, ভরসা শের-ই-বাংলা মেডিকেল বরিশালসহ তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮ যে আমলের কারণে সাহাবিকে জান্নাতি বলেছিলেন মহানবি (সা.) প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গু’লি করে হ’ত্যা টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পাসপোর্ট অফিসে হঠাৎ দুদকের অভিযান, গ্রেফতার ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 15, 2023,
  • 336 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তিন দালালকে আটকের ঘটনা ঘটেছে। একই সময় এসব দালালদের সহযোগিতা করার অপরাধে ওই অফিসের দুই কর্মচারীকে আটক করা হয়।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক।

অভিযান শেষে আটকদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে দেয় দুদক। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)।

আটক দুই কর্মচারী হলেন – অফিস সহায়ক জহিরুল ইসলাম, ও পরিচ্ছন্নতা কর্মী রাজেস লাল। কারাদণ্ড না দিয়ে ওই অফিসের কর্মকর্তার দায়িত্বে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক ইলিয়াসকে ১০ দিন, রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক শেখ গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে করা অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশী একটি টিম পাঠাই। তাদের কাছেও দালালরা ঘুষ দাবি করে। পরে আমরা অভিযান চালিয়ে ৩ দালালকে গ্রেফতার করি। পরবর্তীতে জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদকের মাধ্যমে খবর পেয়ে ৩ জনকে আমরা গ্রেফতার করি। যারা বিভিন্ন সময়ে সেবাগ্রহিতাদের কাছ থেকে অর্থিক সুবিধা গ্রহল করে থাকেন। তবে এ সময় আটক কর্মচারীদের তাদের কর্মকর্তার দায়িত্বে দিই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo