শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

কালো শাড়িতে নজর কাড়লেন শ্রাবন্তী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 8, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৩০ লাখ অনুসারী রয়েছে। তাদের জন্য নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ফুটিয়ে তোলেন রূপের দ্যুতি আর শরীরী আবেদন।

সোমবার (৮ আগস্ট) নতুন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। যেখানে তাকে দেখা গেছে কালো রঙের শাড়িতে। স্লিভলেস ব্লাউজ, কালো শাড়িতে রূপালি পাথরের কাজ, গলায় রয়েছে বড় নেকলেস। এমন রূপে শ্রাবন্তীকে দেখে যেন ঘুম উড়ে গেছে ভক্তদের।

মুহূর্তেই রিঅ্যাকশন ও মন্তব্যের ঝড় ওঠে অভিনেত্রীর পোস্টে। দুই পোস্ট মিলিয়ে শ্রাবন্তীর নতুন ফটোশুটে ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।

কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের প্রকৃত অর্থ তুমি’, আরেকজন লিখেছেন, ‘বরাবরের মতোই অপূর্ব। তোমাকে কালো রঙে দারুণ মানায়’, আরেক অনুসারী লিখেছেন, ‘শ্রাবন্তী তুমি আমার হৃদয়’।

শ্রাবন্তীর এই নজরকাড়া ছবি দেখে মুগ্ধ হয়েছেন তার বান্ধবী, অভিনেত্রী নুসরাত জাহানও। তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘গর্জিয়াস’।

গত কয়েকদিন ধরে ব্যক্তিগত জীবনের প্রেম ইস্যুতে আলোচনায় রয়েছেন শ্রাবন্তী। অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কটিকে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করেছেন।

শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সঙ্গে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo