শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

এ বছর সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 2, 2023,
  • 336 সংবাদটি পঠিক হয়েছে

চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ফিতরার সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪০ টাকা।

রোববার (২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।

গত বছর (২০২২) সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা সভায় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo